বিভিন্ন দপ্তর/সংস্থার চাহিদার ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ শাখা ভূমি অধিগ্রহণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। ভূমি অধিগ্রহণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে ক্ষতিপূরণ বিতরণ। অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ আবেদন অধিকতর স্বচ্ছ, গতিশীল ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তির লক্ষ্যে এ কার্যালয়ের উদ্যোগে ‘স্বয়ংক্রিয় ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি’ শীর্ষক এই সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে । স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ এর অধীনে রুজুকৃত এল.এ কেসসমূহের সকল ক্ষতিপূরণ আবেদন বর্তমানে এ পদ্ধতিতে নিষ্পত্তি করা হচ্ছে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি এ সাইটের মাধ্যমে দেশ-বিদেশের যে কোনো স্থান থেকে অনলাইনে ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদন করতে ও উহার নিষ্পত্তি সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারেন।
জেলা প্রশাসন ময়মনসিংহ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : www.mymensingh.gov.bd